1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

অং সান সু চিকে শেখ হাসিনার অভিনন্দন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
  • ৭২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফল ডেমোক্রেসি (এনডিএল) সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৪টা ২৫ মিনিটে তার সরকারি বাসভবন গণভবন থেকে সু চি’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।প্রধানমন্ত্রী তার নিজের এবং সরকার, দল, বাংলাদেশের জনগণ, পরিবার ও ছোট বোন শেখ রেহানার পক্ষ থেকে সু চি’কে অভিনন্দন জানান।সু চি’র সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেন, এ বিজয় আপনার দীর্ঘ সময়ের আত্মত্যাগ ও কষ্টের স্বীকৃতি।প্রতিক্রিয়ায় সু চি বলেন, তিনি এখনো তার দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।এ সময় শেখ হাসিনা বলেন, তিনিও বাংলাদেশে গণতন্ত্র টেকসই করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
মিয়ানমারের নেতাকে তিনি আরও বলেন, তার সরকার সু চি’কে সবধরনের সমর্থন দিয়ে যাবে।
সু চি তাকে সমর্থন জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com