1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

অতীতের ভুলক্রুটির জন্য ক্ষমা চাইলেন শাহীনুর পাশা

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলার বিভিন্ন চড়াই-উতরাইয়ের কথা স্মরণ করে ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার বিকালে জগন্নাথপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি আবেগঘন কণ্ঠে এই কথা বলেন।

জনসভায় শাহীনুর পাশা তাঁর রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে বলেন, ১৯৯২ সাল থেকে বিগত ৩৫ বছর ধরে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন এবং মোদী বিরোধী আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, মাওলানা মামুনুল হক’র হাতকে শক্তিশালী করা এবং চারবার জোটের প্রার্থী হওয়ার কারণে আমাকে পবিত্র এতেকাফ থেকে তুলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমার ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। হাজারো মানুষের চোখের পানি প্রমাণ করেছে যে শাহীনুর পাশা মজলুম ও অত্যাচারিত। আমার অতীত জীবনের সমস্ত ত্রুটি-বিচ্যুতি আপনারা নিজের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে এবং জোটের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ‘রিক্সা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি করজোড়ে নিবেদন জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com