1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে:তথ্যপ্রযুক্তিমন্ত্রী

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে নতুন সাইবার সুরক্ষা আইনের আওতায় দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে এসব অপরাধের তদন্ত ৯০ দিনের মধ্যে শেষ করে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিধান রয়েছে।’

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘অনুমতি ছাড়া ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল, হয়রানি বা চাঁদা দাবি–সবই সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে।’

মন্ত্রী জানান, আইনের ধারা ২৫ অনুযায়ী এসব অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বিশেষ ক্ষেত্রে শাস্তি আরও কঠোর। চাঁদাবাজির বিষয়টি ধারা ২২ অনুযায়ী পৃথকভাবে অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসি যৌথভাবে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে কাজ করবে। প্রয়োজনে পরোয়ানা ছাড়াই অভিযান ও গ্রেপ্তার করা যাবে।’

মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আধুনিক প্রযুক্তি যেমন এআইভিত্তিক নজরদারি, ক্লাউড সিকিউরিটি সিস্টেম এবং আন্তর্জাতিক থ্রেট নেটওয়ার্ক ব্যবহার করে সাইবার অপরাধ দমন করা হবে। বিদেশে সংঘটিত অপরাধও আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র-খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com