1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

অবশেষে ক্ষমা চাইলেন দোয়ারাবাজার থানার ওসি

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৭৪ Time View

জগন্নাথ২৪ ডেস্ক::

বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতারের ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম।

রোববার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বলেন, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবারে অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন।

পরে মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতারের বিষয়ে দুঃখ প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে করমর্দন করেন ওসি।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মনফর আলী, বীর প্রতীক আব্দুল হালিম, বীর প্রতীক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, জমির আলী প্রমুখ।

উল্লেখ্য, ২৫ মার্চ সন্ধ্যায় বিনা পরোয়ানায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ারকে একই ইউনিয়নের শুড়িগাঁও তার শ্বশুরবাড়ি গ্রেফতার করে কোর্টে চালান দেয় দোয়ারাবাজার থানা পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে ২৬ মার্চ দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের প্রত্যাহারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে ওসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটামসহ ২৬ মার্চের সব কমসূর্চি বর্জন করেন বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com