1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ৪ দিনের সফরে সিলেট,সুনামগঞ্জ ও জগন্নাথপুর আসছেন

  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ২৭৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান চার দিনের সফরে জগন্নাথপুর, সুনামগঞ্জ ও সিলেট সফরে আসছেন। মন্ত্রী সরকারি ও দলীয় কর্মসূচির পাশাপাশি দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি এবং ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব আবুল হাসনাত এই তথ্য জানান।
১২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা উদ্বোধন, সাড়ে ১০টায় শান্তিগঞ্জ এফআইভিডিবি অডিটরিয়ামে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের ওরিয়েন্টশন অনুষ্ঠান, দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার মজিদপুর পয়েন্টে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, বিকাল সাড়ে ৫টায় ছাতক উপজেলায় সুরিগাঁও, ভাদেশ্বরী, মোগলাগাঁও গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও সুরিগাঁও উত্তরের মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
১৩ আগস্ট শনিবার বেলা ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের কর্মশালায় যোগদান করবেন তিনি। বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দৈনিক সুনামগঞ্জের খবরের ৪র্থ বর্ষপূর্তি এবং ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
১৪ আগস্ট রবিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এফআইভিডিবি অডিটরিয়ামে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিদনপুর, বেতকোনা, ইসলামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন, দুপুর ২টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যম্বুল্যান্সের উদ্বোধনী অনুষ্ঠান, বিকাল ৩ টায় পাইলগাঁও উচ্চ বিদ্যালয়ে ঐয়ার দাশ, মুকুন্দপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ।
১৫ আগস্ট সোমবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ও দুপুর ১.৩০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অংঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠান এবং বিকাল ৩টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা যুবলীগের আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
অনুষ্ঠান শেষে ঐ দিন রাত ৮টায় সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com