1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা

অস্ত্রসহ আন্তঃডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৩০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। রোববার গভীর রাতে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের নদীর তীরে বহিরাগত লোকদের দেখে কয়েকজন গ্রামবাসীর সন্দেহ হয়। এক পর্যায়ে পুরো গ্রামবাসী একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে আন্তঃডাকাত দলের ৫ সদস্যকে আটক করেন। পরে জামালগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
ডাকাত দলের সদস্যরা হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বড়কান্দ নয়াহাটির আজগর আলীর ছেলে মুখলেছ, শরীফপুর (সাদিপুর) গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনায়েদ মিয়া, জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে লোকমান মিয়া, দুর্লভপুর গ্রামের মৃত জয়নুল্লাহর ছেলে বাদশাহ মিয়া, ফতেপুর গ্রামের আ. রহমানের ছেলে লাল মিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা পুলিশকে জানায়, তারা পার্শ্ববর্তী সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছিল।
পুলিশ জানায়, এ ব্যাপারে ডাকাতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় ডাকাতির নিয়মিত মামলা রুজু করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com