1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ জগন্নাথপুরে বিদেশ ফেরত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা জগন্নাথপুরে পুসাজ’র উদ্যোগে ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

আজ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক;;

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

এদিন নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ইসি সূত্র জানায়, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিত্ব নিয়ে।
দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আবেদনের এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। রবিবার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন।

এদিকে আজ শনিবার ইসিতে আপিল শুনানির অষ্টম দিনে ৪৪ জন তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে আট দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৪০০ জন প্রার্থী।
তবে এদিন কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা হারান। তবে হাসনাতের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সির আবেদন খারিজ করে দিয়েছে ইসি।

ইসি জানায়, আজ ১১২টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৩৭টি নামঞ্জুর হয়েছে। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com