1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

আনারস ভোট দিয়ে অগ্রসর জগন্নাথপুর গড়ার সুযোগ দিন-মুক্তাদীর

  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ২২৫ Time View

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি:; জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন,আপনাদের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার বিষয়ে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। বিশ্বের বিভিন্ন দেশে স্থাণীয় সরকার বিষয়ে প্রশিক্ষন নিয়ে আপনাদের ভোটের মর্যাদা রেখেছি। তাই আপনাদের সেবা করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনারাই পারেন আপনাদের তৈরীকৃত সন্তান হিসেবে আমাকে জগন্নাথপুর উপজেলাকে অগ্রসর উপজেলায় রূপান্তরিত করার সুযোগ করে দিতে। তিনি বলেন,আমি ভাইস চেয়ারম্যান হিসেবে সাত বছর দায়িত্ব পালন করে দেখেছি জনগনের কাঙ্কিত উন্নয়ণ করতে হলে ভাইস চেয়ারম্যান পদে থেকে কোন কাজ করা যায় না। তাই উপজেলা চেয়ারম্যান পদে জনগনের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি। তিনি আগামী ৬ মার্চ আনারস প্রতীকে ভোট দিয়ে সকল ষড়ষন্ত্রের বিরুদ্ধে জনতার রায় প্রদানের জন্য আকুল আবেদন জানান। তিনি গতকাল চিলাউড়া বাজারে স্থানীয় জনগন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আহমদ আলীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদের পরিচালনায় এতে বক্তব্য দেন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা আক্তার হোসেন প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com