1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

আপিলেও টিকল না বিএনপি প্রার্থীর মনোনয়ন, স্বতন্ত্রে টিকল ছেলে

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঋণ খেলাপির অভিযোগে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন আপিলেও খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা আইয়ুবের ছেলে ফারহাদ সাজিদের মনোনয়ন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি হয়।

ফারহান সাজিদের জমা দেওয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের স্বাক্ষর যাচাই করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। একজনের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করা হয়। আজ ইসির আপিল শুনানিতে স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা ফিরে পান ফারহান সাজিদ।

এদিকে ঋণখেলাপির দায়ে শুনানি শেষে ফারহান সাজিদের বাবা এবং যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়ন আপিলে নামঞ্জুর করে ইসি।

এর আগে, গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের দেওয়া এক চিঠিতে জানিয়েছে, ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের (টিএস আইয়ুব) প্রার্থিতা যেন গ্রহণ করা না হয়।

ব্যাংকটির ঢাকা ধানমন্ডি মডেল ব্যাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে আইয়ুবকে ‘ঋণখেলাপি ও সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হয়।

টিএস আইয়ুব সাইমেক্স লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর, বসুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আসনটিতে আইয়ুব ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও অভয়নগর উপজেলা শাখার সভাপতি মতিয়ার ফারাজী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন আইয়ুবের ছেলে ফারহান সাজিদ। সূত্র-ঢাকা পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com