1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

আলোচিত রাজন হত্যা মামলার রায় আজ

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৫১৮ Time View

সিলেট প্রতিনিধি:: সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় দেয়া হবে আজ রবিবার। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা যুক্তিতর্ক শেষে মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। এদিকে নিহত রাজনের বাবা শেখ আজিজুল ইসলাম ও মা লুবনা বেগম তাদের শিশু সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুততম সময়ে রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে চুরির অপবাদে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ অাগস্ট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই মামলার বিচার শুরু হয়। ১ অক্টোবর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে তা ১৮ অক্টোবর শেষ হয়। মামলার ১৩ আসামির মধ্যে দু’জন পলাতক ও ১১ জন কারাগারে রয়েছেন।

মামলার প্রধান আসামি কামরুল ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- মুহিত আলম, আলী হায়দার, শামীম আহমদ, পাভেল আহমদ, ময়না চৌকিদার, রহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।

ঘটনার পর সৌদি আরবে পালিয়ে যাওয়া মামলার প্রধান আসামি কামরুলকে গত ১৫ অক্টোবর দেশে ফিরিয়ে আনা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com