1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিলেট বিভাগে আয়োজিত ইংরেজি বক্তৃতার প্রতিযোগিতায় খ বিভাগে শ্রেষ্ঠ হয়েছে সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী দিবস তালুকদার। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট সরকারি মহিলা কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল প্রকাশ করা হয়েছে।

দিবস তালুকদার সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম ছাত্র। তাদের গ্রামের বাড়ি তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের টাঙ্গুয়া হাওরপাড়ের রামসিংহপুর গ্রামে। বর্তমানে তারা সুনামগঞ্জ শহরে বসবাস করছেন। দিবসের বাবা দেবল তালুকদার জগন্নাথপুর সোনালী ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা ও তার মা রত্না তালুকদার সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

দিবসের বাবা দেবল তালুকদার জানিয়েছেন, দিবস ফৌজদারহাট ক্যাডেটে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল। এছাড়াও দেশ-বিদেশের কয়েকটি নামকরা ইংলিশ ভার্সনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছিল। কিন্তু নানা কারণে তাকে ভর্তি করানো হয়নি। সে ওলেভেল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। ভবিষ্যতে সে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (রুটিন দায়িত্ব) মো. আজাদ মিয়া বললেন, দিবস জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় ইংরেজি বক্তৃতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে। সে বিরল মেধার অধিকারী। ইংরেজি, গণিত, আইসিটিসহ সকল বিষয়েই অত্যন্ত মেধাবী। এমন মেধাবী শিক্ষার্থী আমরা অনেক বছর পর পেয়েছি। ভবিষ্যতে সে ভাল করবে। আমরা তার জন্য দোয়া করি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com