1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নেতারা।

এ সময় চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহত এবং শরিফ ওসমান হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার করতে না পারায় জনমনে উদ্বেগের কথা তুলে ধরেন জামায়াত নেতা নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীতে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে দলটির নেতাদের মতবিনিময় সভা হয়েছে। এতে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন।
ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত
জামায়াতের ৭ নেতা পাচ্ছেন নিরাপত্তা

অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মতামত তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভোট গণনা কক্ষসহ নির্বাচনি কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে জানিয়ে নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের, সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। এ ছাড়া সভায় নগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক এবং কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী অংশ নেন। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com