1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি : তারেক রহমান

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম ধর্ম গ্রহণ

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হাতিয়ায় ইউটিউবে ইসলামি ওয়াজ শুনে হৃদয় চন্দ্র দাস নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরের অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

হৃদয় চন্দ্র দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া বাংলাবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ইউটিউবে ইসলামি ওয়াজ, কোরআনের তাফসির ও নবীজি (সা.)-এর জীবনকথা শুনে আসছিলেন। এসব ওয়াজ ও বক্তব্য তার মনে গভীর প্রভাব ফেলে। ইসলামের শান্তি, শৃঙ্খলা ও মানবিক জীবনব্যবস্থা তাকে নতুনভাবে ভাবতে শেখায়। একপর্যায়ে আত্মিক প্রশান্তির খোঁজে তিনি নিজ সিদ্ধান্তে ইসলাম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয় মো. আব্দুল্লাহ।

ধর্মান্তরের পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী সম্পন্ন করা হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় হলফনামা ও নোটারি কার্যক্রম শেষ করা হয়। পরে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি কালেমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মুসল্লিরা নবাগত মুসলমান ভাইকে আলিঙ্গন করেন এবং তার জন্য দোয়া করেন।

নওমুসলিম মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ বাবুর বাড়ির জগন্নাথ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। তার পরিবারে বাবা-মা, স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

উপস্থিত স্থানীয় আলেমগণ বলেন, আল্লাহ তায়ালা যাকে হেদায়েত দিতে চান, তার জন্য নানা পথ খুলে দেন। ইউটিউবের ওয়াজ তারই একটি মাধ্যম। নবাগত মুসলমান ভাইয়ের ঈমান দৃঢ় হোক এবং তার নতুন জীবন হোক ইসলামের আলোয় আলোকিত।

ইসলাম গ্রহণের পর অনুভূতির কথা জানিয়ে মো. আব্দুল্লাহ বলেন, ‘ওয়াজ শুনতে শুনতে আমার ভেতরে এক ধরনের আলো কাজ করতে শুরু করে। আজ মনে হচ্ছে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি। মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। আমার পরিবারের সবাইকে ইসলামের ছায়াতলে আসার দাওয়াত দেব।’

অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, ‘স্থানীয় কয়েকজন ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার চেম্বারে এসে হৃদয় চন্দ্র দাসের ইসলাম গ্রহণের বিষয়টি অবগত করেন। আমি যথাযথ নিয়ম মেনে কোর্ট এফিডেভিটের মাধ্যমে তার প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পন্ন করি।’
সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com