1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

ইউপি নির্বাচনী এলাকায় নতুন প্রকল্প নয় : ইসি

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শুক্রবার নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা শাখা-২) আতিয়ার রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সব ধাপের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন কোন উন্নয়ন প্রকল্প অনুমোদন না করার নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কোনো কার্যক্রম না করা যাবে না।

[৩] এতে বলা হয়, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রকাশ পর্যন্ত প্রার্থী কোনো চাঁদা বা অনুদান দিতে বা অঙ্গীকার করতে পারবেন না। এ বিধান লঙ্ঘন দন্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন সব অনুদান স্থগিত, উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন বা অর্থ অবমুক্ত না করতে সরকারের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এটি প্রজ্ঞাপন দেবার সময় থেকে কার্যকর বলে ইসি সূত্র জানিয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন কয়েক ধাপে শেষ করবে নির্বাচন কমিশন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com