1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

ইউপি নির্বাচন তৃনমুলের মতামত-পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের তিন চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাব

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩১৬ Time View

স্টাফ রিপোর্টার::: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃণমুল থেকে প্রার্থী নির্ধারণ করতে মঙ্গলবার বিকেলে স্বাধীনবাজারে ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য সাবেক পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, ইউনিয়ণ আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলমদর আলী, প্রচার সম্পাদক আনসার মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রকিব উদ্দিন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবাব মিয়া, ৩ নং ওয়ার্ড সভাপতি ইদ্রিছ খান, ৪নং ওয়ার্ড সভাপতি রুস্তম উল্যাহ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিহির লাল রায়, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল ফজল, ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল হক,৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালিক,৯নং ওয়ার্ড সভাপতি বাতির মিয়া, ইউনিয়ণ যুবলীগ নেতা কয়ছর রশীদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। সভায় ৯টি ওয়াডের্র আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বক্তব্যে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ থেকে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন ও পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সদস্য মঞ্জুর আলী আফজল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সুন্দর উদ্দিনের নাম প্রস্তাব করেন। ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ সভার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা একক প্রার্থীর বিষয়ে ঐক্যমতে পৌঁছতে না পারায় সিদ্ধান্ত নিয়েছি পাইলগাঁও ইউনিয়ন থেকে তিনজনের নাম উপজেলায় পাঠাব। পরে উপজেলা কমিটি থেকে যে সিদ্ধান্ত আসবে তা মেনে নিয়ে দলীয় প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com