স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের সাবেক মোতোওয়াল্লি ইকড়ছই ( সৈয়দবাড়ি) এলাকার প্রবীন মুরব্বী, সালিশী ব্যক্তিত্ব তখদ্দুছ আলী (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার দিবাগত সাড়ে ১২ দিকে তিনি নিজ বাড়ীতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ সোমবার (১২ জানুয়ারী) বাদ যোহর মরহুমের নামাজে জানাজা ইকড়ছই সিনিয়র আলিয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা আমিনুর রহমান হিমেল।
মরহুমের জ্যেষ্ঠ ছেলে সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রাতে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রূত স্থানীয় উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে কর্মকর্তা চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত রোগে ভুগছিলেন। তিনি তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।