জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। শুক্রবার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়। পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।
সূত্র-মানব জমিন