1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

ইসলামে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ইসলাম শব্দের মূল অর্থই হলো শান্তি, প্রীতি ও আত্মসমর্পণ। ইসলাম ভ্রাতৃত্ব ও মানবতার এক শাশ্বত আহ্বান। ইসলামের বাণী সমগ্র মানবজাতির জন্য; যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদার অধিকারী।

বিদায় হজের ঐতিহাসিক ভাষণে মহানবী (সা.) বিশ্ববাসীর কাছে অনন্য ভ্রাতৃত্বের রূপরেখা ঘোষণা করেছেন। সেদিন রাসুল (সা.) বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, অনারবদের ওপর আরবদের কিংবা কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের কোনো শ্রেষ্ঠত্ব নেই; সবাই এক আদমের সন্তান।

পবিত্র কোরআনের সুরা হুজরাতের ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘মুমিনরা তো পরস্পর ভাই ভাই। অতএব, তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে সংশোধন করে নাও এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে।’

এই আয়াত প্রমাণ করে যে মানবীয় ভ্রাতৃত্বের সঙ্গে দ্বীনি ভ্রাতৃত্বের এক গভীর যোগসূত্র রয়েছে। ইসলাম একটি সুবিশাল বৃক্ষের মতো, যার শিকড় ইমানের গভীরে প্রোথিত এবং শাখা-প্রশাখা অসীম আকাশের মতো বিস্তৃত। এই গাছের ফুলের সুবাস হলো একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

সুরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ ভ্রাতৃত্বকে তাঁর ‘শ্রেষ্ঠ নিয়ামত’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ও না। তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে সম্প্রীতি সঞ্চার করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে।’

রাসুলুল্লাহ (সা.) মুসলিম উম্মাহকে একটি দেহের সঙ্গে তুলনা করেছেন। দেহের একটি অঙ্গে ব্যথা পেলে যেমন পুরো শরীর অস্থির হয়ে পড়ে, তেমনি একজন মুসলমানের কষ্টে অন্য মুসলমানের ব্যথিত হওয়া বাধ্যতামূলক। তিনি ইরশাদ করেছেন, ‘তোমরা পরস্পর হিংসা-বিদ্বেষে লিপ্ত হবে না, কেউ কারও পেছনে লাগবে না এবং কেউ কারও থেকে মুখ ফিরিয়ে নেবে না। বরং হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে বসবাস করো।’ (সহিহ্ বুখারি)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘একজন মুমিন অপর মুমিনের জন্য একটি প্রাচীরের ইটের মতো, যার একটি ইট অপরটিকে শক্তি জোগায়।’

বর্তমানে পৃথিবীর দিকে তাকালে আমরা শুধু হানাহানি, রেষারেষি আর রক্তপাত দেখতে পাই। মানুষের হৃদয়ে যদি ইসলামের এই ভ্রাতৃত্ববোধ ও মায়া-মহব্বত থাকত, তবে পৃথিবীটা হতে পারত এক জান্নাতি উদ্যান। ইসলাম সব সময় দয়া ও সহানুভূতির শিক্ষা দেয়।

আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায়—

‘ইসলাম বলে সকলের তরে মোরা সবাই,

সুখ-দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই।’

প্রভাতের সোনালি সূর্যকিরণ যেভাবে সারা দুনিয়াকে আলোকিত করে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতিও সেভাবে ছড়িয়ে পড়ুক বিশ্বময়। ইসলামের দেখানো পথে যদি আমরা একে অপরের হাসি-কান্না ভাগ করে নিতে পারি, তবেই পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরে আসা সম্ভব। কারণ, মানুষকে ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, যা ইহকাল ও পরকালে চিরকল্যাণ বয়ে আনে। সৌজন্যে আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com