1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ঈদের খুশি ঘরে ঘরে পৌছে দিতে যুব সমাজকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে-আকমল হোসেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৪৮১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেছেন,সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। তাই বৃত্তবানদেরকে এগিয়ে এসে সবার মাঝে ঈদের খুশি বিলিয়ে দিতে হবে। তিনি বলেন,সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের অর্থায়নে যেভাবে দরিদ্র শিশুদের মধ্যে ঈদেও বস্ত্র বিতরণ করা হয়েছে সমাজের বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে সবাই মিলেমিলে আনন্দেও সহিত ঈদ করা যাবে। তিনি যুব সমাজকে এসব বিষয়ে উদ্যোগী হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আর্দশ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হাজী সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের অর্থায়নে দরিদ্র পথশিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে হাজী সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজদ উল্যার সভাপতিত্বে ও নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমদ, ইউপি সদস্য মুক্তার মিয়া, রানীগঞ্জ আর্দশ সমাজ কল্যাণ সংস্থার সোলেমান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, হাজী সাজিদ উল্যাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠু। সভায় শতাধিক শিশুদেরকে নতুন পোশাক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com