1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

ঈদের সকালে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল তিন জনের

  • Update Time : বুধবার, ২২ আগস্ট, ২০১৮
  • ৪২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঈদের সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ।

আব্দুল আজিজ জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকাশাটি শেরপুর উপজেলায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমানমেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com