1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

উপকারের সওয়াব নষ্ট হয় যে কাজে

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

পারস্পরিক সহযোগিতা ও উপকার একটি মহৎগুণ। মানুষ হিসেবে একে অপরের প্রয়োজনে এগিয়ে আসা মানবতার বহিঃপ্রকাশ। তবে দুঃখজনক হলেও সত্য, অনেকেই উপকার করার পর সেই উপকারের কথা বারবার স্মরণ করিয়ে কিংবা খোঁটা দিয়ে উপকারের প্রতিদান নষ্ট করে ফেলেন। ইসলামের দৃষ্টিতে এমন আচরণ শুধু নিন্দনীয় নয়, গুরুতর পাপও বটে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা তোমাদের দান-সদকা নষ্ট করো না খোঁটা ও কষ্টদানের মাধ্যমে।’ (সুরা বাকারা: ২৬৪)

দান বা উপকার তখনই গ্রহণযোগ্য হয়, যখন সেটি বিনয়ের সঙ্গে নিঃস্বার্থভাবে করা হয়। কেউ যদি পরে সেই উপকারের কথা বলে খোঁটা দেয়, তাহলে তার সওয়াব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।

উপকারের পর খোঁটা দিলে মানুষ কৃতজ্ঞতার বদলে লজ্জা ও অপমানবোধে কষ্ট পায়। এতে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সামাজিক সৌহার্দ্য নষ্ট হয়। কেউ আর উপকার গ্রহণে আগ্রহী থাকে না, কারণ তার মনে আশঙ্কা থাকে—পরে হয়তো এই উপকার গ্রহণই তার অপমানের কারণ হবে। ফলে মানুষের পারস্পরিক সহানুভূতি হারিয়ে জন্ম নেয় আত্মকেন্দ্রিক ও অবিশ্বাসের পরিবেশ।

দান বা উপকারের পর খোঁটা দেওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ। দান করা যত বড় সওয়াবের কাজ, খোঁটা দেওয়া তত বড় গুনাহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না; তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’

সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! তারা কারা?’ তিনি বললেন, ‘একজন হলো যে দান করার পর খোঁটা দেয়।’ (সহিহ্ মুসলিম: ১০৬)

আমরা যদি সত্যিই আল্লাহর সন্তুষ্টি কামনা করি, তবে আমাদের উচিত—উপকার করার পর খোঁটা না দিয়ে সহমর্মিতা জারি রাখা। কারণ মানুষকে সম্মান দেওয়াই প্রকৃত মানবতা। উপকারের পর খোঁটা দিলে মানুষের আমল নষ্ট হওয়ার পাশাপাশি সম্পর্কেও দূরত্ব সৃষ্টি হয়। সৌজন্যে আজকের পত্রিকা,কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com