Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এইচএসসির স্থাপিত পরীক্ষার সূচি প্রকাশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চলমান ২০২৫ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট। এদিকে লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে।
এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ দুই দিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকরাও এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন।
সূত্র দেশ রূপান্তর

Exit mobile version