1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

একদলীয় শাসন কায়েম করেছে সরকার:মির্জা ফখরুল

  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ৪৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই নেত্রীকে আজ অবৈধ অগণতান্ত্রিক সরকার কারাবন্দি করে রেখেছে। একটাই উদ্দেশ্য একদলীয় ক্ষমতা কায়েম করবে। ইতোমধ্যে সেটি করেছেও। আজ মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালী শুরুর আগে নিজের বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল আরো বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, খালেদা জিয়াকে মুক্ত করতে, নিরপেক্ষ সরকারের দাবী আদায় করতে আজ আমাদের শপথ নিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের শোভাযাত্রা করবো। এর মাধ্যমে প্রমাণ করবো দেশের মানুষ মুক্তি চায়, তারা খালেদা জিয়ার মুক্তি চায়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বচন চায়। এরপর র‌্যালীটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, শান্তিগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালী শুরু আগে বক্তৃতায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাদের এই শোভাযাত্রা এত সংক্ষিপ্ত সময়ের জন্য দেয়া হয়েছে তা যে কোনো গণতান্ত্রিক দেশের মানুষের জন্য কষ্টকর। কিন্তু তারপরও আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা করে আমাদের স্বাধীনতার শহীদের প্রতি শ্রদ্ধা জানাবে। তিনি বলেন, দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। তাই আমি আহ্বান জানাতে চাই বংলার মানুষ তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। সেই সুযোগ যেন সবাইকে ভোগ করতে দেয়া হয়। নজরুল ইসলাম খান বলেন, আজ যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন কায়েম করেছে। আজ আবারও তারা দেশে একদলীয় শাসন কায়েম করছে। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com