নিজস্ব প্রতিবেদক- জগন্নাথপুরের প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সর্বস্তরের জগন্নাথপুর উপজেলাবাসীকে জানাই ইংরেজি নববর্ষ ২০২৬ ও এক যুগে পদার্পণের শুভেচ্ছা। আপনারা জেনে আনন্দিত হবেন যে,নতুন বছর ২০২৬ সালে আমরা এক যুগে পদার্পণ করছি। ২০১৪ সালে যাত্রা শুরু হয়েছিল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম। যাত্রা শুরুর পর থেকে (বিশেষ নেটওয়ার্কজনিত যান্ত্রিক ত্রুটি ব্যতিত) এক দিনের জন্যও বন্ধ থাকেনি আমাদের নিউজ প্রচার। নানা সংকট প্রতিকূলতা অতিক্রম করে উপজেলা পরিষদ সড়কে অফিস নিয়ে নিয়মিত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পেশাদারিত্ব চালিয়ে যাওয়ার কঠিন হলেও কঠিনেরে ভালোবেসে আমরা জগন্নাথপুরবাসীকে প্রতিদিনের বস্তুনিষ্ঠ খবর জানিয়ে যাচ্ছি।
মাল্টিমিডিয়া সাংবাদিকতার এই যুগে সবার আগে সংবাদ জানানোর প্রতিযোগিতা মিথ্যা অতিরঞ্জিত খবর প্রকাশের ভিড়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সত্য খবর জানানোর চ্যালেঞ্জ চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের শক্তি।
১২ বছর পদার্পণের সূচনা লগ্নে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পাঠক, লেখক,বিজ্ঞাপনদাতা শুভানুধ্যায়ী সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসায় জগন্নাথপুরের সর্বাধিক পাঠক প্রিয় ও পাঠকের আস্হার প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথপুর টুয়েন্টিফোর স্বীকৃত। এক যুগে পদার্পণ ও নতুন বছরের শুভলগ্নে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি। সেই সাথে সময়ের সাথে তাল মিলিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনায় জগন্নাথপুরের ইতিহাস-ঐতিহ্য কৃষ্টি-সংস্কৃতি-সম্প্রীতি সমস্যা-সম্ভাবনা ও মানুষের মৌলিক অধিকার আদায়ের কথা তুলে ধরার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। নতুন বছর সবার শান্তিময় হোক। শুভেচ্ছা। অমিত দেব. সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম.