1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি : তারেক রহমান

এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে।

‎হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলশ। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র-ঢাকা পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com