1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম জগন্নাথপুরের সন্তান বৃটিশ-বাংলাদেশী এভারেস্ট জয়ী আকিকে সংবর্ধনা প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
জগন্নাথপুর২৪ ডেস্ক::এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে।

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, সবাই ন্যায়বিচার পাবেন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এর কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত।

গত তিন দিনে ইসিতে ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

সূত্র-ঢাকা মেইল.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com