1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আল্লাহর জিকিরে মন শীতল হয় নাস্তিকতা থেকে কোরআনের কাছে ‘আত্মসমর্পণ’ করলেন অভিনেতা গাজী রাকায়েত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জগন্নাথপুরে দারুল কিরাতের রসুলপুর মাদ্রাসা ও উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

এবার লটারির মাধ্যমে ওসি নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল শুরু হয়েছে। প্রথমবারের মতো থানার ওসি পদায়নও হবে লটারির মাধ্যমে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘এ’, ‘বি’, ‘সি’ এই তিন ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লটারির মাধ্যমে এসপি নিয়োগের কারণে মেধাবীরা সুযোগ পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হয়নি।

তবে সরকার কমাতে চেষ্টা করে যাচ্ছে। সড়কে চাঁদাবাজি বন্ধ করা যায়নি, কিন্তু কমানোর চেষ্টা করা হচ্ছে।’

উল্লেখ্য, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে পুলিশ সুপার ও থানার ওসি হিসেবে পদায়নের জন্য বাছাই তালিকা প্রণয়ন করার কথা বলা হয়। সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, পদায়ন, বদলি, পদোন্নতির ক্ষেত্রে সততা ও নিষ্ঠাকে গুরুত্ব দিতে হবে।
সূত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com