1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সামনের জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা সিলেটে জামায়াতে আমীর/রাজনৈতিক দাদাগিরি আর বরদাশত করা হবে না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, গুজবে বিভ্রান্ত হবেন না: ডা. জাহিদ পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ৩৫ টাকা জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত ইসলাম ন্যায়বিচারে উৎসাহিত করে সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পরই নির্বাচনের তফসিল হোক: নাহিদ ইসলাম জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৮ ঘন্টা জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১১ দোকান, ফায়ার সার্ভিস না আসায় ক্ষুব্দ স্থানীয়রা

এমন সংকটকালে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’। তার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতা-কর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। অনেকেই মনে করছেন, মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন। এ পরিস্থিতিতে আজ সকালে তারেক রহমান অসুস্থ মায়ের জন্য দোয়া করা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com