1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেভাবে জানা যাবে ফল
মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এদিকে মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন।

এবার এসএসসিতে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ২৫ হাজার ১৮ জন।

দাখিলে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন। কারিগরিতে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com