1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

এসেছে আষাঢ় ‘এ ভরা বাদলে হিয়া দোলেরে’

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ১০৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ‘বাংলার মাঠ-ঘাট-প্রান্তর চেয়ে থাকে অবিরাম তার অপেক্ষায়। কখন সে এসে তার পরশ মেখে প্রকৃতিকে ভিজিয়ে দিয়ে যাবে, কখন শেষ হবে জ্যৈষ্ঠের দহনকাল। এসে গেছে এসে গেছে সে, তাকে বরণ করে নাও। ওই তো এসেছে প্রিয় আষাঢ়, প্রিয় বর্ষাকাল।’ কবির কবিতায়, শিল্পীর গানে, চারুশিল্পীর তুলির আঁচড়ে আষাঢ় মূর্ত হয়ে আছে প্রাণের প্রতীক হিসেবে। কবিতার নিটোল-সজল-নিবিড়-অবিকৃত প্রকৃতির লাবণ্যøিগ্ধ এক বর্ষাকালের দৃশ্যপট আজ না থাকলেও বর্ষার আবেদন বাঙালির জীবনে এতটুকুও কমেনি।

পঞ্জিকার হিসাবে আজ আষাঢ়ের প্রথম দিন। প্রকৃতিতে গ্রীষ্মের রুদ্র দহন ছিন্ন করে বর্ষার দিন এলো। তৃষ্ণাকাতর জগৎ সংসার এ বর্ষায় ফিরে পায় প্রাণের স্পন্দন। পুরো প্রকৃতি তার রূপ ও বর্ণ বদলে ফেলে। বর্ষায় কবিগুরু রবীন্দ্রনাথের বাউল হৃদয় ময়ূরের মতো নেচে উঠত। তিনি গেয়েছেন, ‘হৃদয় আমার নাচেরে আজিকে/ ময়ূরের মত নাচেরে/ আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে..।’ বর্ষা মানব মনে বিচিত্র অনুভূতির জন্ম দিলেও হতদরিদ্র সাধারণ মানুষের জীবনে মহাদুর্যোগ ও দুর্বিপাক বয়ে আনে। জলবায়ু পরিবর্তনের ফলে এখন বর্ষা আর গ্রীষ্মকে আলাদা করে চিহ্নিত করা দিনে দিনে দুরূহ হচ্ছে। আষাঢ়-শ্রাবণ দু’মাস বর্ষাকাল। তবুও কর্মহীন দিবস রজনী, উদাস মনের তোলপাড়, তপ্ত দীর্ঘশ্বাস আর ‘দু’জনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখি…’ বর্ষাকে দেয় এক ভিন্নমাত্রা। তবুও বর্ষাই ঋতুর রানী।

বর্ষকাল তার বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্র। বর্ষা কাব্যময়, প্রেমময়। বর্ষা ফুল ফোটায়। বর্ষার এই শীতল আবহাওয়ায় গাছে গাছে কদমফুলের সমারোহ দেখে চোখ জুড়িয়ে যায়। বর্ষার প্রথম মাস আষাঢ়ের অগ্রদূত কদমফুল। বর্ষার পানিতে এরই মধ্যে নদী-নালা, খাল-বিল থই থই করছে। বর্ষায় মাছ, শাকসবজির আকাল থাকে। নিচু ফসলি জমিতে পানি জমে ফসল বিনষ্ট হয়। ব্যাপক বর্ষণ শহরে যেমন জলাবদ্ধতার যন্ত্রণা বাড়ায়, তেমনি গ্রামে-গঞ্জে যাতায়াত বিঘ্নিত হয়। বহু মানুষের হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না। টানা বৃষ্টি ঘরে বন্দি এবং নিরুপায় করে রাখে মানুষকে। অতিবর্ষণের ফলে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রব্যসামগ্রীর মূল্য বাড়ানোর ফিকিরে থাকে। এত কিছু সত্ত্বেও বর্ষার আবেদন ফুরোয় না, ম্লান হয় না। আষাঢ় নিয়ে তাই বাঙালির উৎসাহ-উদ্দীপনা, আবেগ আদিকালেও ছিল, এখনও আছে। চিরকাল থাকবে। সূত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com