1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৩৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাঙ্গালী কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান।

বাঙ্গালী মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন।

হ্যাঁ, দীর্ঘ ত্রিশ দিন রোজা পালন শেষে খুশির বারতা নিয়ে আমাদের দুয়ারে হাজির হয়েছে ঈদ। ঈদ-উল-ফিতর উৎসবের, আনন্দের। তবে, এবারের ঈদ উল ফিতর এসেছে এমন এক মুহূর্তে, যখন গভীর শোকে মুহ্যমান পুরো বাংলাদেশ।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় বর্বর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোর সামনে ঈদুল ফিতর এসেছে বেদনার রূপ
নিয়ে। পুরো জাতিই তাদের বেদনায় সমব্যথী। এমন শোকের মাঝেই বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।

তবুও সারা দেশে চলছে উৎসবের আমেজ। সরকারি ঘোষণার পাশাপাশি টিভি-বেতারে বাজতে শুরু করেছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ…।’ পাড়া-মহল্লার মসজিদ থেকে ভেসে আসছে ‘ঈদ মোবারক’ ধ্বনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মোবাইল ফোনে চলছে ম্যাসেজ আদান প্রদান- “ঈদ মোবারক।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com