1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ককটেল নিয়ে খেলতে গিয়ে…

  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বল ভেবে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে চাঁপাই নবাবগঞ্জে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন মহরমি আক্তার মায়া (১১) ও তার ছোট বোন মারিয়া (৩) । এ ঘটনায় মায়ার মুখ পুরোপুরি ঝলসে গেছে। এ ছাড়া হাতের কব্জি উড়ে গেছে মহরমি আক্তার মায়ার। সোমবার বিকালে চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার গণকা-বিদিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শিশুরা ওই এলাকার আশরাফুল হকের মেয়ে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, আহত মায়া ও মারিয়া সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় পরিত্যক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে সেটি বল ভেবে খেলতে গেলে  বোমাটির বিস্ফোরণ হলে মায়ার মুখ পুরোপুরি ঝলসে যায় এবং হাতের কব্জি উড়ে যায়। একই সময় তার ছোট বোন মারিয়া সামান্য আহত হয়। এ ঘটনায় গুরুতর আহত মায়াকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তার ছোট বোন মারিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  তিনি আরো জানান, ঘটনার পর এলাকায় অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন ধরেই ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’টি গ্রুপে একাধিক হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com