1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

করোনাকালে মাতৃত্বকালীন ছুটি এক বছর করতে আইনি নোটিশ

  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাকালে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার আইনজীবী শাম্মী আক্তারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন (রবিন) মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ নোটিশ পাঠান।

এতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের কারণে গর্ভবতী নারীরাও জীবনের ঝুঁকি নিয়ে কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।

নোটিশকারী আইনজীবী জানান, সরকার ইতিঃপূর্বে বাংলাদেশ সার্ভিস রুল (পার্ট-১) এর ১৯৭ (১) সংশোধনক্রমে সরকারি কর্মজীবী নারীদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ৪ (চার) মাসের পরিবর্তে ৬ (ছয়) মাস করলেও বর্তমান পরিস্থিতিতে তা অত্যন্ত অপ্রতুল।

কারণ, গর্ভবতী মা এই ভাইরাসে আক্রান্ত হলে তার গর্ভের সন্তানসহ পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকে। এতে একটি পরিবার পুরোপুরি হুমকির সম্মুখীন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে এ নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে করোনাকালীন সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাসের পরিবর্তে এক বছর করাসহ মাতৃত্বকালীন ছুটির বিষয়ে সরকারি ও বেসরকারি কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য অবসানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

ব্যত্যয় হলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com