1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

করোনায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩১৯ Time View
Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রতিদিনই ভাঙছে মৃত্যতে রেকর্ড। আজও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে গতকালের ৭৮ জনের রেকর্ড অতিক্রম করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮২২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭২০১ জন। মোট শনাক্ত ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৪৫২৩ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৫৫ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৬হাজার নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৯৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com