1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

কলকলিয়া ইউনিয়নে নৌকা ও চশমা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত -২

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৩২২ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের শাদিপুর গ্রামে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীর সমথর্কদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই সমর্থক। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যকদর্শীরা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী দ্বীপক কান্তি দের নৌকা সমর্থক ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদিপুর গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাসিমের চশমা প্রতিকের সমর্থক ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ নেতা একই গ্রামের বাসিন্দা মকসুদ আহমদের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। এক পযার্য়ে এ নিয়ে দ্ইু পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মৃত রাশিদ উল্লার পুত্র রফাত উল্লা (৫০) ও শফিক মিয়ার পুত্র রিজভী আহমদ (৩১) নামে দুই সমর্থক আহত হন। আহতদের কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে জগন্নাথপুর থানার এস,আই অর্নিবান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, নির্বাচন সংক্রান্ত বিষয় দুই প্রার্থীর সমথর্কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com