1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু

কলেজছাত্রীকে ধর্ষণের সময় আটক গৃহশিক্ষক

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজছাত্রীকে ধর্ষণের সময় জনতার হাতে আটক হয়েছেন আবু সাইদ মোল্লা নামে এক গৃহশিক্ষক।

পরে গণধোলাই খেয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার হন তিনি।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার মামলা দায়ের করেন। গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়েকে বাড়িতে একা রেখে তার বাবা-মা নিজেদের চায়ের দোকান পরিচালনায় ব্যস্ত ছিলেন। এ সময় গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা ওই ছাত্রীকে পড়াতে আসেন এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

পরে ভিকটিমের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গৃহশিক্ষককে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন। এতে তিনি আহত হলে হাসপাতালে ভর্তি হন।

পরে শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার দেখিয়ে পাহারায় রাখে পুলিশ।

তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, শনিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com