1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

কাল সারা দেশে জামায়াতের হরতাল

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৪০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুজাহিদের মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। বিবৃতিতে বলা হয়- সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশ প্রকাশ করে মুজাহিদসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবীতে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া আলী আহসান মোহম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড মঙ্গলবার সকালে বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করে। এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com