1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু সিলেটে ‘মনটানা রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড পুলিশ দেখে দেড় কিলোমিটার দৌড়েও শেষ রক্ষা হয়নি বুয়েট ছাত্র আবরার হত্যার ৭ বছর, আপিল নিষ্পত্তি করে রায় কার্যকরের অপেক্ষা

কিউবায় বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক

  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৩৪১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কিউবার রাজধানী হাভানায় হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি বোয়িং উড়োজাহাজ শতাধিক আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১০০ এরও বেশি যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির।

স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক।

কিউবার স্থানীয় সময় শুক্রবার দুপুরে বোয়িং ৭৩৭-২০১ উড়োজাহাজটি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে হলগুইন শহরে যাচ্ছিল। কেবিন ক্র-সহ উড়োজাহাজটিতে মোট আরোহী ছিলেন ১১০ জন।

উড়োজাহাজটিতে যাত্রীরা ছিলেন অধিকাংশ কিউবার নাগরিক এবং ৬ জন বিদেশি নাগরিক। কেবিন ক্র সদস্যদের মধ্যে ৬ জন ছিলেন মেক্সিকান।

প্রেসিডেন্ট দিয়াজ কানেল এক টুইটে বলেছেন, একটি দুর্ভাগ্যজনক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেশ খারাপ, তবে মনে হচ্ছে বহু লোক হতাহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com