1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

‘ইফতার-টিফতার আমার জন্যে নয়, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি’, লন্ডনে ইফতার পার্টিতে তারেক

  • Update Time : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৫০৬ Time View

অনলাইন ডেস্ক:: হঠাৎ করেই লন্ডনের উদ্দেশ্যে ফখরুল ব্যাংকক ছাড়লে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তারেকের সাথে দেখা করতে গেলেও বিএনপি সূত্র গুলো গণমাধ্যমে জানায়, ১০ জুন লন্ডন বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিতেই ফখরুলের লন্ডনে গমন। ফখরুলের সাথে এ ইফতার পার্টির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তারেক রহমান।

১০ জুন লন্ডনের হোটেল রয়েল এজেন্সিতে আয়োজন করা হয় এ ইফতার পার্টি। এ ইফতার পার্টির মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম। ব্যাপক গাম্ভীর্যতার সাথে ধর্মীয় এ সমাবেশের আয়োজন করা হলেও, প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের আচার আচরণ উপস্থিত সবাইকে বিব্রত করে তোলে। ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে পাঞ্জাবি পরিধান না করে শার্ট ও প্যান্ট পরিধান করে আসেন তারেক। যা উপস্থিত সবার কাছে দৃষ্টিকটু ব্যাপার হয়ে দাড়ায়। ইফতার পার্টিতে অংশ নেয়া এক অতিথির কাছ থেকে জানা যায়, ইফতারের প্রায় ২ ঘন্টা আগে আলোচনা অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও তারেক রহমান নির্ধারিত সময়ের থেকে ১ ঘন্টা দেরি করে সমাবেশে উপস্থিত হন। ইফতার মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণকালে তাকে নাকি বলতে শোনা যায়, এসব ইফতার টিফতার তার জন্যে নয়, তিনি এখানে শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন, ইফতার করতে নয়।

তার ভাষণের ডাক এলে তিনি উপস্থিত সবাইকে সালাম না দিয়েই তার বক্তৃতা শুরু করেন, এবং বক্তৃতাকালে তার কথা জড়িয়ে আসছিলো বলে অভিযোগ করে উপস্থিত অতিথিবৃন্দ। এক বিশ্বস্ত সূত্র হতে জানা যায়, তারেকের মদ্যপানের অভ্যাস গত কয়েক বছরে তীব্র আকার ধারণ করে, তাই ইফতার পার্টির মত ধর্মীয় সমাবেশেও মাতাল হয়ে আসতে দ্বিধাবোধ করেননি তিনি। তার এমন কর্মকান্ডে উপস্থিত অতিথিবৃন্দ ছাড়াও দলীয় নেতা কর্মীরা বেজায় ক্ষুব্ধ। তারেকের এমন আচরণ যে শুধু শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড তাই নয়, বরং ইসলাম ধর্ম অবমাননারও শামিল। ইফতার শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com