Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে শেরেবাংলানগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষ জামিন আবেদন করে।

 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

Exit mobile version