1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

খাদিজা কাউকে চিনতে পারছেনা, কাল ডান হাতে অস্ত্রোপচার

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৩২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে কাউকে চিনতে পারছেন না তিনি। আগামীকাল সোমবার তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হবে।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন ও খাদিজার মামা মো. আব্দুল বাসেত।

মির্জা নাজিম উদ্দিন বলেন, “সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হামলার আঘাত ঠেকাতে গিয়ে নার্গিসের হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে।”

খাদিজার মামা আব্দুল বাসেত জানান, “খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে হুইল চেয়ারে বসিয়েছিলেন চিকিৎসকরা। ডাকলে চোখ মেলে তাকাচ্ছে, কিন্তু কাউকে চিনতে পারছে না। এখন পযর্ন্ত কথা বলতে পারছে না। ডান হাত ও পা নাড়ালেও বাম পাশে কোনও নড়াচড়া নেই।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বিকেলে পরীক্ষা দিয়ে বের হয়ে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুলের উপর্যুপরি চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। খাদিজা বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর হামলাকারী বদরুল বর্তমানে জেল হাজতে রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com