1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্টে শিক্ষার্থীদের ক্ষোভ, পরে দুঃখ প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ। আজ মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর পর ফেসবুকে তিনি লেখেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা?’

সমালোচনার মুখে পরবর্তী সময়ে পোস্টটি সরিয়ে ফেলে ক্ষমা চেয়ে ফেসবুকে মিনহাজ লিখেছেন, ‘জকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে আমি পূর্বে যে পোস্ট করেছিলাম, সেটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

এর আগে বিতর্কিত ওই পোস্টে ডাকসুর এই নেতা লিখেছিলেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাহউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম, জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় জকসুতে পুঁজি করা গেল। আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।’

তাঁর এই ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাফিস হাসান লিখেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সকাল থেকেই হতবিহ্বল ছিলাম। ভাবছিলাম, আপাতত ফেসবুকে কিচ্ছু লিখব না! কিন্তু এই ডাকসু নেতার পোস্ট দেখার পর আর কিছু বলার নাই।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তবিবুর রহমান লিখেছেন, ‘ন্যূনতম কৃতজ্ঞতা বোধ বা ভদ্রতা থাকলে এই ধরনের কথা মুখে আসত না।’ সূত্র-প্রথম আলো.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com