1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বৃদ্ধের মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল ডেঙ্গুর সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প আল্লাহর ওপর আস্থা রাখার সহজ ৫ উপায় জগন্নাথপুরের কালনীরচর-ওসমানীনগরে হামলা-লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তিতে পরীক্ষা

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আজ

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৪৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগত সফরে মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন । সেখানে সপরিবারে দীর্ঘ আট বছর পর ঈদ করবেন তিনি। প্রথমবারের মতো এবারই দেশের বাইরে ঈদ করছেন খালেদা জিয়া। আজ রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ার লাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে করে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন রওয়ানা হবেন তিনি। সেখানে তার বড় ছেলে তারেক রহমান স্ত্রী-সন্তানকে নিয়ে প্রায় আট বছর ধরে বাস করছেন। লন্ডনে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তান ইতিমধ্যে পৌঁছে গেছেন। বিএনপি চেয়ারপারসন প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ সব তথ্য জানান। এর আগে লন্ডন যাত্রা উপলক্ষে রোববার রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহযোগী দলের সভাপতি-সেক্রেটারিসহ ঢাকায় অবস্থানরত সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানান, অনেক দিন পর বড় ছেলের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এটা তার একান্তই ব্যক্তিগত সফর।

–

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com