1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তার মাথা লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, ‘মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।’

এদিকে বেলা ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি লিখেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’
সূত্র খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com