1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

গরম থেকে বাঁচতে গাড়িতে গোবরের প্রলেপ!

  • Update Time : বুধবার, ২২ মে, ২০১৯

গ্রীষ্মের তীব্র দাবহাহে পুড়ছে গোটা দেশ।সকাল থেকেই প্রখর হচ্ছে সূর্যের তেজ৷ভ্যা্বসা গরমে সন্ধ্যার পরেও স্বস্তি নেই।দুঃসহ এই গরমে জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারতেও একই অবস্থা চলছে। গরমে বিপর্যস্ত হচ্ছে সেখানকার জনজীবনও। এই হাসফাঁস অবস্থা থেকে মুক্তি পেতে অভিনব এক উপায় খুঁজে বের করেছেন ওই দেশের আহমেদাবাদ এলাকার এক বাসিন্দা৷

প্রচণ্ড গরমে এসির বাতাসও গরম লাগে। এ কারণে সেজাল শাহ নামের এক নারী যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখে নিজের সাধের গাড়িতে গোবরের প্রলেপ দিয়ে মুড়েছেন। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামের এক ব্যক্তি। গোবরের প্রলেপে ঢাকা একটি সাদা সেডান গাড়ির ছবি শেয়ার করে রূপেশ লেখেন ‘গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার। জায়গাটা আহমেদাবাদ। মিসেস শাহ ঠাণ্ডা করার জন্য তার গাড়িতে গোবরের প্রলেপ ব্যবহার করেছেন’।

জানা গেছে, আহমেদাবাদের বর্তমান তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি। এ কারণেই ওই নারী এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন।

রূপেশ গোবরে ঢাকা গাড়িটির দুইটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এর পরই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে যায়। কীভাবে এই কাজটি করা হয়েছে, তা জানতে অনেকেই আগ্রহ প্রকাশ করেন। কেউ আবার জানতে চান গোবরের কটি স্তর গাড়ি ঠাণ্ডা রাখতে সক্ষম-এমনি আরও প্রশ্ন।

উল্লেখ্য, গ্রামাঞ্চলের অনেক মাটির তৈরি বাড়িতে এখনও প্রতিদিন দেওয়াল ও মেঝেতে গোবরের প্রলেপ দেওয়া হয়। গোবরের প্রলেপের কারণে গরমকালে ঘরগুলো ঠাণ্ডা থাকে আর শীতকালে থাকে গরম। সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com