Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

গাজার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা, নিহত ১১

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাজা উপত্যকার দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের দায়ে হামাসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরাইল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদাররা। যেখানে একটি তাঁবুর চারজন নিহত হয়েছেন। অন্যদিকে খান ইউনিসের দক্ষিণাঞ্চলে পৃথক হামলায় নিহত হয়েছেন আরও পাঁচ ফিলিস্তিনি।
সৌজন্যে মানব জমিন

Exit mobile version