1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ সৌদি আরবের রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন

গোনার সময় ভিক্ষুকের টাকা ছিনতাই!

  • Update Time : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

৭৫ বছর বয়সী মহেলা বেগম  দীর্ঘদিন ধরে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় নিজের শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ মহেলা ভেবেছিলেন, টাকা জমিয়ে নিজের চিকিৎসা করাবেন। কিন্তু তিল তিল করে জমানো তার সেই টাকা ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী।

সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দ নগর মুন্সির হাট এলাকায়।  মহেলা বেগম গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকার মৃত মজিরউদ্দিনের স্ত্রী।

মহেলা বেগম জানান, সারাদিন ভিক্ষার পর সোমবার বিকেলে মুন্সিরহাটে রাস্তার পাশে বসে টাকা গুনছিলেন তিনি। এসময় দুই তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় নয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

টাকা হারানোর শোকে কাতর মহেলা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কি করব? এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com