1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

গোনাহ হলে করণীয় : মহানবী (সা.)-এর নির্দেশনা

  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

এই হাদিসটি ইমানদার বান্দার জন্য গভীর এক আশার বার্তা বহন করে। এতে মহানবী (সা.) পাপের পর তাওবা ও ইস্তিগফারের দরজা মহান আল্লাহ তাআলা কতটা প্রশস্ত রেখেছেন; তা সুস্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি এতে সাহাবায়ে কেরামের (রা.) সতর্কতা, যাচাই-বাছাইয়ের মনোভাব এবং হাদিস গ্রহণে তাঁদের আমানতদারিতাও ফুটে উঠেছে-

عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، قَالَ : سَمِعْتُ عَلِيًّا، – رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ : كُنْتُ رَجُلاً إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم حَدِيثًا نَفَعَنِي اللهُ مِنْهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي، وَإِذَا حَدَّثَنِي أَحَدٌ مِنْ أَصْحَابِهِ اسْتَحْلَفْتُهُ، فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ، قَالَ : وَحَدَّثَنِي أَبُو بَكْرٍ وَصَدَقَ أَبُو بَكْرٍ – رضى الله عنه – أَنَّهُ قَالَ : سَمِعْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَقُومُ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يَسْتَغْفِرُ اللهَ إِلَا غَفَرَ اللهُ لَهُ ‏”‏ ‏.‏ ثُمَّ قَرَأَ هَذِهِ الآيَةَ ‏(‏وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللهَ‏)‏ إِلَى آخِرِ الآيَةِ

আসমা ইবনুল হাকাম (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রা.)-কে বলতে শুনেছি, আমি এমন এক ব্যক্তি, যখন আমি সরাসরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো হাদিস শুনি, তখন তার মাধ্যমে মহান আল্লাহ যতটুকু চান কল্যাণ লাভ করি।
কিন্তু যদি তাঁর কোনো সাহাবি আমাকে হাদিস বর্ণনা করেন, আমি তাকে (সত্যতা যাচাইয়ের জন্য) শপথ করাতাম। তিনি শপথ করলে আমি তাকে বিশ্বাস করতাম। তিনি বলেন, আবু বকর (রা.) আমাকে একটি হাদিস বর্ণনা করলেন, মূলত তিনি সত্যই বলেছেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনোরূপ গুনাহ করার পর উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন।
অতঃপর তিনি প্রমাণ হিসেবে এ আয়াত তিলাওয়াত করেন : ‘এবং যখন তারা কোনো অন্যায় কাজ করে কিংবা নিজেদের ওপর অত্যাচার করে…..আয়াতের শেষ পর্যন্ত (সুরা আলে ইমরান : ১৩৫)।

হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা

এই হাদিস থেকে বোঝা যায়, পাপ করার পর হতাশ না হয়ে বান্দার উচিত আল্লাহর দিকে ফিরে আসা। এখানে মহানবী (সা.) শেখাচ্ছেন যে, আন্তরিক অনুতাপের সাথে উত্তমভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই বান্দার গুনাহ ক্ষমা করে দেন। এতে ‘সালাতুত তাওবা’ অর্থাৎ তাওবার নামাজের প্রমাণ পাওয়া যায়।
হাদিসের শুরুতে আলী (রা.)-এর সতর্কতা থেকে বোঝা যায়, সাহাবায়ে কেরাম (রা.) হাদিস গ্রহণে কতটা সতর্ক ও সত্যনিষ্ঠ ছিলেন। আর শেষে যে আয়াত তিলাওয়াত করা হয়েছে (আলে ইমরান ১৩৫), তা প্রমাণ করে যে আল্লাহর রহমত সব সময় তাওবাকারী বান্দার জন্য উন্মুক্ত।

আজকের মুসলিম সমাজ থেকে আশার আলোকবর্তিকা এই বিরাট আমলের রীতি প্রায় হারিয়ে গিয়েছে। আমরা নানান পাপাচারে লিপ্ত হয়েও তার জন্য অনুতপ্ত হই না। এখনো যদি কারো কোনো গোনাহ হয়ে যায় আর আল্লার কাছে লজ্জিত হয়ে হাদিসের অনুরূপ আমল করেন, তাহলে আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন। সৌজন্যে কালের কণ্ঠ

আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com