1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

চলতি সপ্তাহেই তফসিল : ইসি

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, বিকাল সাড়ে ৪টায় শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ (রোববার) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি দেয়া হবে তফসিল রেকর্ড করার জন্য।

এর আগের নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলতো বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোটগণনা শুরু হতো।
সূত্র-বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com