1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

চাঁদাবাজিকে পেশা হিসেবে দেখতে চায় না জনগণ: জামায়াত আমির

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের কোনো মানুষ চাঁদাবাজিকে নতুন পেশা হিসেবে দেখতে চায় না। রোববার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ‘তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না।’
আমিরে জামায়াত বলেন, তরুণদের হাতে বেকার ভাতা নয়, তাদের বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত করা হবে।

দেশ পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করার কথা বলেন তিনি। আমিরে জামায়াত বলেন, ‘আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আর কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক তা-ও দেখতে চাই না।’

৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে, সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন তিনি। গণভোটে হ্যাঁ’র পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৫ আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

বেলা ১১টায় সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাড়াও বক্তব্য দেন ১০ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
সূত্র আমার দেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com